আজ ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বারাসাতের তিতুমীর কক্ষে সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকা "আলোর অন্বেষণে " এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, আগষ্ট ২০২৪ সংখ্যা। সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় আমির আলি সাহেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। সভাপতির মূল্যবান বক্তব্যের পরে একে একে বহু গুণীজন নিজ নিজ বক্তব্য,কবিতা, ও সঙ্গীত পরিবেশন করেন। অদ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি বহুমুখী গুণের অধিকারী মাননীয় অরূপ দত্ত মহাশয় শুরুতে মূল্যবান বক্তব্য ও শেষে সমাপ্তি সংগীত পরিবেশন করেন। যেসব বিশিষ্ট গুণীজন বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন ডঃ নুরুল ইসলাম,অরূপ পান্তি, ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়, আজিজুর রহমান, শ্রী শংকর, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মুস্তফা আব্দুল কাইয়ুম, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক অনুপগুহ ঠাকুরতা প্রমুখ ব্যক্তিবর্গ। সামগ্রিক ভাবে মাননীয় সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় " আলোর অন্বেষণে " পত্রিকা প্রকাশ নাচে, গানে, কবিতায় এবং বক্তব্য প্রকাশের মাধ্যমে এক মনোজ্ঞ অনুষ্ঠানে রূপান্তরিত হয় এবং সাফল্য অর্জন করে এবং বহু গুণীজনের উপস্থিতিতে সকলের দৃষ্টি আকর্ষণ করে ও মনোগ্রাহী রূপ লাভ করে। উপস্থিত সকল গুণীজনের মুখে একটা কথাই ধ্বনিত হয় যে এই " আলোর অন্বেষণে " পত্রিকা অদূর ভবিষ্যতে বৃহত্তম রূপ গ্রহণ করবে এবং বৃহত্তম পরিমন্ডলে ছড়িয়ে পড়বে।