স্মরণে মননে তপন কুমার দাস
নিজস্ব সংবাদদাতা : বসিরহাট ভ্যাবলা মহামায়া কলোনী, ১৪ই মে বিকাল তিনটা থেকে আগুন পত্রিকার পক্ষ থেকে নুপুর দাসের ছাদে শতাধিক কবি সাহিত্যিক, যাত্রা শিল্পী, সমাজকর্মী নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কমল সাহা। তিনি বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়। প্রধান অতিথি কথাসাহিত্যিক সমুদ্র বিশ্বাস বলেন, সমাজের রন্দ্রে রন্ধ্রে অন্ধকারে নিমজ্জিত থাকে কুসংস্কার। কুসংস্কার মুক্ত করতে গেলে কলমকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া ভালো।বিশেষ অতিথি লেখক জয়ন্তী চট্টোপাধ্যায় বলেন, স্বামীকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা এই অঞ্চলে প্রভাব ফেলবে। তাঁর নামে পুরস্কার চালু এবং বিশেষ সংখ্যা করার সিদ্ধান্ত নতুনত্বের দাবি রাখে। নুপুর দাসের কাব্যগ্রন্থ "নারী বর্ণন"আলোচনা করেন কবি জাসমিন সুলতানা। আগুন পত্রিকা নিয়ে আলোচনা করেন বিজ্ঞান কর্মী মলয় মন্ডল। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, বিপ্লব দে বিশ্বাস, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়,কাকুলি হালদার, ইন্দিরা মন্ডল, রিনা দত্ত পাল, কাজল দত্ত ,প্রিয়া কীর্তনীয়া, আবদুল্লাহ সাহাজি,আবদুল্যা সাহাজী,সমীক চক্রবর্তী, সৌতম সরকার, লালটু সান্যাল, রিনা দত্ত পাল, কল্পনা মন্ডল, তারা দাস, নির্মল কুমার মন্ডল প্রমূখ। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী তন্দ্রা সরকার, গৌতম চৌধুরী প্রমূখ। যাত্রার বিশেষ চরিত্র অভিনয় করে দেখান দীপঙ্কর মিস্ত্রি। গিটার বাজিয়ে অনুষ্ঠানটাকে আরো আলোকময় করে তোলেন মলয় মন্ডল। অন্যতম আলোচক হিসেবে জেলা হিতৈষীর সম্পাদক মলয় দাস পুষ্পস্তবক অর্পণ করেন। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন কবি বরুণ পাল ও ভবসিন্ধু গায়েন। গানে কথায় কবিতা পাঠে আলোচনায় কয়েক ঘন্টার অনুষ্ঠান দর্শক মন্ডলীকে ভীষণভাবে মুগ্ধ করে।