আসানসোলে বঙ্গযোদ্ধার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো

21st February 2021 11:36 pm শিল্প-সংস্কৃতি
আসানসোলে বঙ্গযোদ্ধার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো


আজ 21শে ফেব্রুয়ারি, বঙ্গযোদ্ধা কমিটির পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে আসানসোলের বড়তোরিয়া মোড়ে  "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালন করা হয়। "বঙ্গযোদ্ধা" কমিটির এই প্রথম সভায় উপস্থিত ছিলেন সামিম মন্ডল,সভার উদ্যোক্তা চন্দ্রশেখর দাস, মোফাজ্জল হক,দেবাশীষ ঘোষ, শ্যামাসিস বোস, বিবেকানন্দ মাজি, নীলকন্ঠ বিশ্বাস এবং অন্যান্য সহযোগীগণ । প্রথমে মাতৃভাষা আন্দোলনের শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও পুষ্পস্তবক প্রদান করে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাভাষা ও বাঙালির অধিকার রক্ষার্থে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন মাননীয় মোফাজ্জল হক মহাশয় এবং দেবাশীষ ঘোষ মহাশয়। এরপর বর্তমান পরিস্থিতিতে এবং ভবিষ্যত প্রজন্মকে কিভাবে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালির অধিকার ছিনিয়ে আনতে হবে সেই বিষয়ে বিস্তৃত বক্তব্য রাখেন চন্দ্রশেখর দাস ও শ্যামাসিস বোস মহাশয়।





Others News

সাড়ম্বরে প্রকাশিত হলো "আলোর অন্বেষণে" সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা

সাড়ম্বরে প্রকাশিত হলো "আলোর অন্বেষণে" সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা


  আজ  ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বারাসাতের তিতুমীর কক্ষে সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকা "আলোর অন্বেষণে " এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, আগষ্ট ২০২৪ সংখ্যা। সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় আমির আলি সাহেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। সভাপতির মূল্যবান বক্তব্যের পরে  একে একে বহু গুণীজন নিজ নিজ বক্তব্য,কবিতা, ও সঙ্গীত পরিবেশন করেন। অদ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি বহুমুখী গুণের অধিকারী মাননীয় অরূপ দত্ত মহাশয় শুরুতে মূল্যবান বক্তব্য ও শেষে সমাপ্তি সংগীত পরিবেশন করেন। যেসব বিশিষ্ট গুণীজন বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন ডঃ নুরুল ইসলাম,অরূপ পান্তি, ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়, আজিজুর রহমান, শ্রী শংকর, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মুস্তফা আব্দুল কাইয়ুম, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক অনুপগুহ ঠাকুরতা প্রমুখ ব্যক্তিবর্গ। সামগ্রিক ভাবে মাননীয় সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় " আলোর অন্বেষণে " পত্রিকা প্রকাশ  নাচে, গানে, কবিতায় এবং বক্তব্য প্রকাশের মাধ্যমে এক  মনোজ্ঞ অনুষ্ঠানে রূপান্তরিত হয় এবং সাফল্য অর্জন করে এবং বহু গুণীজনের উপস্থিতিতে সকলের দৃষ্টি আকর্ষণ করে ও মনোগ্রাহী রূপ লাভ করে। উপস্থিত সকল গুণীজনের মুখে একটা কথাই ধ্বনিত হয় যে এই " আলোর অন্বেষণে " পত্রিকা অদূর ভবিষ্যতে বৃহত্তম রূপ গ্রহণ করবে এবং বৃহত্তম পরিমন্ডলে ছড়িয়ে পড়বে।