১৩ তম কাঞ্চন উৎসব এর শুভ সূচনা ৬ই ফেব্রুয়ারি

5th February 2021 3:24 pm শিল্প-সংস্কৃতি
১৩ তম কাঞ্চন উৎসব এর শুভ সূচনা ৬ই ফেব্রুয়ারি


১৩ তম কাঞ্চন উৎসবের শুভ সূচনা ৬ই ফেব্রুয়ারী 

কল্যাণ দত্ত : বর্ধমান

 পূর্ব বর্ধমান জেলার, ১৩ তম কাঞ্চন উৎসব- এর বিভিন্ন বিষয়কে সামনে রেখে একটি সাংবাদিক বৈঠক করা হয় এদিন। সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। জানা যায়, এই বছরের কাঞ্চন উৎসব- এর শুভ উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। প্রতিবছর বর্ধমানের কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি থেকে কিন্তু এই বছর শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি থেকে, উৎসব চলবে ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত্য । সাংবাদিক সম্মেলনে হাজির থেকে কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস বলেন, "এই বছর কাঞ্চন উৎসব- এর শুভ সূচনা করবেন  মন্ত্রী সুজিত বসু। উপস্থিত থাকবেন, মন্ত্রি মলয় ঘটক, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক সহ অন্যান্য আরও  অনেকে। উদ্বোধনের দিনে অতিথি শিল্পী হিসেবে থাকবেন, মুম্বাইয়ের তুষার কাপুর ও মহিমা চৌধুরী এছাড়াও বিভিন্ন দিনে থাকবে বিভিন্ন রকমের অনুষ্ঠান"। তিনি আরও  বলেন, "এ বছর করোনার জন্য মেলা করার কোন অনুমতি পাওয়া যাচ্ছিল না বলে আমরা ভেবেছিলাম এই বছর হয়তো কাঞ্চন উৎসব করতে পারবোনা, কিন্তু পরে মাননীয়া  মুখ্যমন্ত্রী মেলা করার অনুমোদন দেওয়ার  পর আমরা খুব কম সময়ের জন্য প্রস্তুতি নিয়ে কাঞ্চন মেলা শুরু ও শেষ করবো। যেহেতু এই বছরে পৌর উৎসব ৩১শে  জানুয়ারি শেষ হয়েছে তাই কাঞ্চন উৎসব ২ ফেব্রুয়ারি থেকে শুরু না করে ৬ই ফেব্রুয়ারী থেকে শুরু করা হচ্ছে "।  জানা যায় এ বছরে প্রায় সবাই অতিথি শিল্পী হিসেবে মুম্বাইয়ের শিল্পীরাই থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'ডগ' শো।





Others News

সাড়ম্বরে প্রকাশিত হলো "আলোর অন্বেষণে" সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা

সাড়ম্বরে প্রকাশিত হলো "আলোর অন্বেষণে" সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা


  আজ  ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বারাসাতের তিতুমীর কক্ষে সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকা "আলোর অন্বেষণে " এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, আগষ্ট ২০২৪ সংখ্যা। সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় আমির আলি সাহেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। সভাপতির মূল্যবান বক্তব্যের পরে  একে একে বহু গুণীজন নিজ নিজ বক্তব্য,কবিতা, ও সঙ্গীত পরিবেশন করেন। অদ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি বহুমুখী গুণের অধিকারী মাননীয় অরূপ দত্ত মহাশয় শুরুতে মূল্যবান বক্তব্য ও শেষে সমাপ্তি সংগীত পরিবেশন করেন। যেসব বিশিষ্ট গুণীজন বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন ডঃ নুরুল ইসলাম,অরূপ পান্তি, ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়, আজিজুর রহমান, শ্রী শংকর, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মুস্তফা আব্দুল কাইয়ুম, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক অনুপগুহ ঠাকুরতা প্রমুখ ব্যক্তিবর্গ। সামগ্রিক ভাবে মাননীয় সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় " আলোর অন্বেষণে " পত্রিকা প্রকাশ  নাচে, গানে, কবিতায় এবং বক্তব্য প্রকাশের মাধ্যমে এক  মনোজ্ঞ অনুষ্ঠানে রূপান্তরিত হয় এবং সাফল্য অর্জন করে এবং বহু গুণীজনের উপস্থিতিতে সকলের দৃষ্টি আকর্ষণ করে ও মনোগ্রাহী রূপ লাভ করে। উপস্থিত সকল গুণীজনের মুখে একটা কথাই ধ্বনিত হয় যে এই " আলোর অন্বেষণে " পত্রিকা অদূর ভবিষ্যতে বৃহত্তম রূপ গ্রহণ করবে এবং বৃহত্তম পরিমন্ডলে ছড়িয়ে পড়বে।