আর জি কর কান্ডের দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে সরব হয়েছেন আড়বালিয়ার সাধারণ মানুষেরা

5th September 2024 10:30 am রাজনীতি
আর জি কর কান্ডের দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে সরব হয়েছেন আড়বালিয়ার সাধারণ মানুষেরা


আর জি কর কান্ডের দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে সরব হয়েছে গোটা দেশ আর সেই প্রতিবাদে আজ সামিল হয়েছেন বাদুড়িয়া ব্লকের আড়বালিয়ার সাধারণ মানুষেরা। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে আজ আড়বালিয়ার মহিলারা একটি মানববন্ধন গড়ে তোলেন, ঘড়ির কাঁটায় তখন রাত দশটা স্লোগান ওঠে We want justice. বক্তৃতা রাখেন শিক্ষিকা সুচরিতা চৌধুরী। সবাই মিলে একসাথে গেয়ে ওঠেন - আমরা করবো জয় নিশ্চয়। মোমবাতির আলোয় ভরে ওঠে রাজপথ। সব শেষে জাতীয় সঙ্গীত দিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। আজ সকলে শপথ নেন যতদিন না দোষীরা শাস্তি পাবে ততদিন এই প্রতিবাদ জারি থাকবে। আড়বালিয়া থেকে জয় কাহারের একটি রিপোর্ট - News রেনেসাঁ বাংলা।





Others News