প্রয়াত হলেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান তুষার সিংহ। তাঁর মৃত্যুতে বাদুড়িয়ার রাজনৈতিক মহলে একটি যুগের অবসান হলো। দীর্ঘদিন ধরে কর্কট রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শোক জ্ঞাপন করেছেন রাজনৈতিক ও অরাজনৈতিক সকল মানুষ।